রিপাবলিকান দল থেকে রানিংমেট করতে চান বাইডেন

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ০৮:৪০

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি রিপাবলিকান দল থেকে তার রানিংমেট বাছাই করতে পারেন। সোমবার নিউ হ্যাম্পশায়ারের এক্সেটারে নির্বাচনী সমাবেশে তিনি এই পরিকল্পনার কথা জানান।

জো বাইডেন বলেন, ‘ডেমোক্র্যাট দল থেকে যদি আমি মনোনয়ন পাই তাহলে রাজনৈতিক বিরোধী রিপাবলিকান দল থেকে একজন রানিংমেট নির্বাচন করার বিষয়টি বিবেচনা করবো। তবে এখনই সেটা করার চিন্তা করা সম্ভব হচ্ছে না।’ এর আগে বাইডেন বলেছিলেন, মনোনয়ন পেলে কোনো নারী কিংবা অন্য রংয়ের কারো নাম ঘোষণা করতে পারি। - রয়টার্স

ইত্তেফাক/আরকেজি