চট্টগ্রামের চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চন্দনাইশ পৌরসভার এলডিপির সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন (৪৫), উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল (৩১), পশ্চিম এলাহাবাদ এলাকার এলডিপি নেতা আবুল বশর (৪৫) ও মো. মামুন (৩৬)।
আরো পড়ুন: বাগেরহাটে বাস উল্টে হেলপারসহ নিহত ৩
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী এলডিপির নেতাকর্মীদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ
