টাঙ্গাইলের ঘাটাইলে ৪০ কেজি গাঁজাসহ কামরুল ইসলাম (২৪) নামে এক যুবককে করেছে র্যাব। বুধবার সন্ধ্যে সাড়ে ৭টায় ঘাটাইল-মধুপুর সীমান্তবর্তী মহিষমারা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কামরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মজলিশপুর গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে।
টাঙ্গাইল র্যাব-১২ কোম্পানি কমান্ডার শফিকুর রহমান ইত্তেফাককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি মিনি ট্রাক করে (ঢাকা মেট্রো-ন-১৩-০৮৭৫) গাড়ো বাজারের মহিষ মারা নামক স্থানে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। পরে ওই গাঁজা হাতবদল হয়ে অন্যত্র চলে যাবে। পরে মহিষমারা নামক স্থানে চেকপোস্ট বসানো হয়। মিনি ট্রাকটি গাড়ো বাজারের মহিষমারায় পৌঁছলে মাদকসহ কামরুলকে আটক করা হয়।
ইত্তেফাক/বিএএফ
