চট্টগ্রাম মহানগরে সড়কের তুলনায় ৭গুণ বেশি যানবাহন চলাচল করে। যে কারণে শহরে সবকটি সড়কে যানজট সৃষ্টি হয়। দিনে দিনে বাড়ছে ট্রাফিক জ্যামের সংখ্যাও। অনেকে ট্রাফিক জ্যামের ভয়ে অল্প দূরত্বে গন্তব্য হলে হেঁটে যাওয়ার চেষ্টা করেন। বিশেষ করে শ্রমজীবী, পোশাককর্মী সব সময় হেঁটে তাঁদের কর্মস্থলে যান। কিন্তুএই ফুটপাত আজকাল অনেকে বিভিন্নভাবে দখল করেছে। কেউ রাজনৈতিক প্রভাব কাটিয়ে ফুটপাতের ওপর দোকান তৈরি করে ভাড়া দিচ্ছেন। কেউ কেউ ভ্রাম্যমাণ জুতার দোকান, ডাবের দোকান, শরবতের দোকান, চুড়ির দোকান, বইয়ের দোকান দিয়ে ফুটপাত চলাচলের অনুপযোগী করে ফেলেছেন। এমন অবস্থায় জনগন রাস্তা দিয়ে চলাচলের সময় মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে। উল্লেখ্য যে, ফুটপাত দখলমুক্ত করতে হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উচ্ছেদ অভিযান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। কর্তৃপক্ষের কাছে নিবেদন— শহরের সমস্ত ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হোক।
মো. ইরফান চৌধুরী
নতুন মুনছুরাবাদ, কৈবল্যাধাম রোড, আকবরশাহ, চট্টগ্রাম
