ইউপি চেয়ারম্যান মোজাম্মেল কারাগারে

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:০৪

সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেলাজজ মোহাম্মদ সামস্উদ্দীন খালেদের আদালতে মোজাম্মেল হোসেন আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, চেয়ারম্যানের বিরুদ্ধে রাতভর আটকে রেখে মারধর ও ধর্ষণ করার অভিযোগে ২০১৭ সালের ৫ অক্টোবর চরজব্বর থানায় মামলা করেন ঐ নারী। মামলায় রবিউল নামের অপর এক ব্যক্তিকেও আসামি করা হয়। এর আগে মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হওয়ায় গত ২২ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে।