নানা আয়োজনে বুধবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীনদের বরণ করা হয়েছে। তাদের বরণ করতে আয়োজন করা হয়েছে উদ্বোধনী সমাবর্তনের।
নবীন শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন আতিউর রহমান ও রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল।
