হাকিমপুরে ইয়াবাসহ গ্রেফতার যুবক

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:০৯

মাদকবিরোধী অভিযান চালিয়ে দিনাজপুরে হাকিমপুর উপজেলা থেকে ৪০১ পিস ইয়াবাসহ রুবেল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩। বুধবার উপজেলার সীমান্তবর্তী ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে নওদাপাড়া গ্রামের ময়নুল ইসলামের ছেলে।

দিনাজপুর র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।