ডিসেম্বর

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৬


সরিষা খেতের সরু আইল ধরে
ঢুকে যাচ্ছি শীতের শরীরে একা—
মনে হচ্ছে জণ্ডিসে পুড়ছে ফসল,
এই শীতে প্রচলিত শীত যেন নাই—
এই শীত অন্যরকম, শীতের চেয়ে
বেশি তীক্ষ; এই শীত যাচ্ছে শ্মশানে
কুয়াশার রং মরা পোড়ানো ধোঁয়া,
এই শীত শিকারির ফাঁদের মতো
ধোঁয়াশা ছড়িয়ে বসে আছে একা;
আমরা ধোঁয়াশা বনে হচ্ছি গুম—
এই শীত দীর্ঘ থেকে আরও দীর্ঘ,
কেন এত প্রলম্বিত ডিসেম্বর!