১৫ ক্যাটাগরিতে দেওয়া হবে হোয়াটসঅন অ্যাওয়ার্ড

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২৩:৩৩

তরুণ প্রজন্মের মেধাবী শিল্পী ও কলাকুশলীদের স্বীকৃতি প্রদান ও নতুন বছর উদযাপন উপলক্ষে হোয়াটসঅন বাৎসরিক অ্যাওয়ার্ড পার্টির নানা আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ৩ জানুয়ারি এ অনুষ্ঠান উপলক্ষে হোয়াটসঅন গাইড এর ব্যবস্থাপনা পরিচালক স্যাম আলিম লন্ডন হতে এবং পরিচালক সেটসু আদাচি জাপান হতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশের নামকরা অভিনেত্রী শম্পা রেজা। এছাড়াও অংশগ্রহণ করবে শিল্পী সামিনা চৌধুরী, জেফার, বাংলা ফাইভ ব্যান্ড সহ আরও অনেকে। বেষ্ট আইকন, বেস্ট ব্যান্ড, বেস্ট সিঙ্গার, বেস্ট রাইসিং স্টার, ভিডিও প্রোডিউসার, রাইটার এয়ারলাইনস, অ্যাড এজেন্সি, বিউটি স্যালুন, ফ্যাশন হাউস, হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি সহ ১৫টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

অ্যাওয়ার্ড পার্টির অনুষ্ঠান কমিটির সহযোগী পার্টনারসহ যারা উক্ত অনুষ্ঠানটি সফল করার জন্য কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ ও সকলের অংশগ্রহণ কামনা করেছেন হোয়াটসঅনের ব্যবস্থাপনা পরিচালক স্যাম আলিম।

তিনি বলেন, ‘হোয়াটসঅন হচ্ছে তরুণ ও মেধাবী শিল্পীদের জন্য একটি অনবদ্য প্লাটফর্ম। আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে বিশ্বব্যাপী তরুণদের মেধা ও মননশীলতাকে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।’

ইত্তেফাক/বিএএফ