পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ওয়েস্ট অ্যান্ড হাইস্কুল ১০০ বছরে পা দিয়েছে। ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে।
১০০ বছরে পদার্পণ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে বিসি দাস স্ট্রিট, লালবাগ কেল্লা, ঢাকেশ্বরী রোড, বকশিবাজার, বদরুন্নেছা মহিলা কলেজ, শহিদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড়, আজিমপুর চৌরাস্তা, গৌর শহিদ মাজার মোড় প্রদক্ষিণ করে আবারও স্কুলে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিম, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাজি দেলোয়ার হোসেন মিয়া ও স্কুলের প্রধান শিক্ষক অরুন কান্তি বিশ্বাস।
