সাংবাদিক রবিউল হক শাহান
নোয়াখালীর প্রবীণ সাংবাদিক ও অধুনালুপ্ত দৈনিক অবজারভার পত্রিকার নোয়াখালী প্রতিনিধি রবিউল হক শাহান (৭৪) গত মঙ্গলবার বিকালে হূদরোগে আক্রান্ত হয়ে জেলা শহর মাইজদীর উত্তর ফকিরপুরস্থ নিজ বাসায় ইন্তেকার করেন (ইন্নালিল্লাহি-- রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সংবাদ সংস্থা ইউএনবি, ও স্থানীয় দৈনিক জাতীয় নিশান প্রত্রিকায় দীর্ঘদিন যাবত সাংবাদিকতা করেন। তিনি জেলা ক্রীড়া লেখক সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
কাজী আবুল হোসেন
গোপালগঞ্জ শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্ ও আদর্শবান কাজী আবুল হোসেন (৮৪) সোমবার মিয়াপাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী ও পাঁচ ছেলে রেখে গেছেন। মঙ্গলবার এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাদ জোহর জানাজা শেষে মরহুমের লাশ গেটপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গোপালগঞ্জে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন।
হাবিবুর রহমান হাওলাদার
বরিশালের মুলাদী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ মুলাদী উপজেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান হাওলাদার (৬৮) বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের পুত্র। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ গোলাম কিবরিয়া টিপু, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুলাদী উপজেলা আওয়ামী লীগ, মুলাদী পৌরসভা, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, মুলাদী প্রেসক্লাব, কমিউনিটি পুলিশিং ফোরাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, নিরাপদ সড়ক চাই, সাপ্তাহিক গণবার্তা, অনলাইন রূপালী বার্তা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
