শ্রম ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০০:১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নতুন বছরের প্রথম দিনে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার শ্রম ভবনের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে (ডিআইএফই) এই কর্নারের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

এই কর্নারে থাকছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শ্রম আইন ও নীতিমালাবিষয়ক প্রায় আড়াই হাজার বই। ডিআইএফইসহ শ্রম মন্ত্রণালয় ও শ্রম ভবনের কর্মকর্তা-কর্মচারীরা এই বঙ্গবন্ধু কর্নার ব্যবহার করতে পারবেন।

অনুষ্ঠানে শ্রম সচিব কে এম আলী আজম, ডিআইএফই-এর মহাপরিদর্শক শিবনাথ রায়, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল হক মন্টুসহ মন্ত্রণালয় ও ডিআইএফই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।