তাইওয়ানের প্রেসিডেন্ট তেসাই ইং ওয়েন বলেছেন, চীনের এক দেশ দুই নীতি ফর্মূলা মানা হবে না। হংকংয়ে এই নীতি ব্যর্থ হয়েছে। চীন হংকংয়ের আদলে তাইওয়ানকে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিল। প্রেসিডেন্ট তেসাই ইং ওয়েন গতকাল বুধবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি তাইওয়ানের সার্বভৌমত্বকে রক্ষার অঙ্গীকার করেন। আগামী ১১ জানুয়ারি নির্বাচন উপলক্ষ্যে এক বক্তব্যে প্রেসিডেন্ট এসব কথা বলেন। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে। - আল জাজিরা
