ফের সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য'র বিক্ষোভের ডাক

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০০:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে ডাকসুর ভিপি (সহ-সভাপতি) নুরুল হক নুরসহ বাংলাদেশ সাধারণ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে ফের বিক্ষোভের ডাক দিয়েছে নবগঠিত সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন জানান, বৃহস্পতিবার ১১টার দিকে রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আমাদের উপর যে হামলা-মামলা করা হয়েছে তার প্রতিবাদে এই বিক্ষোভ। এ কর্মসূচি শেষে আমরা ঢাবির উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করবো।

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষকের কেবিনেটে মিললো প্রধান শিক্ষকের ছেলের লাশ

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায়- মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। তবে হামলায় ছাত্রলীগের নেতাকর্মীরাও জড়িত বলে অভিযোগ করেন ভিপি নুরসহ হামলায় আহত সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা। হামলায় নুরসহ অন্তত ৩৪ জন আহত হন। হামলায় আহত ভিপি নুরসহ অন্যরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন। ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

ইত্তেফাক/বিএএফ