লক্ষ্মীপুরে পিকআপ পুকুরে পড়ে ৩ শ্রমিক নিহত

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১১:৩১

লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকায় একটি পিকআপ ভ্যান পুকুরে পড়ে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন ১০ জন। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, পিকআপ ভ্যানটি শ্রমিকদের নিয়ে চন্দ্রগঞ্জের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

এ খবর নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার ওসি আজিজুর রহমান জানান, ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

তিনি আরো জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

ইত্তেফাক/এএম