বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশে খুলনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৯:১৩

খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে খুলনা বিএনপি কার্যালয়ের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

খুলনা জেলা ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। জনাকীর্ণ সমাবেশ থেকে অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানানো হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দরা। 

আরও পড়ুন: ৪৭ বছরেও যে গণকবরের খোঁজ নেয়নি কেউ

খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় বিশাল সমাবেশে খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির উপদেষ্টা শেখ মতিউর রহমান বাচ্চু, সাবেক যুবদলের মহানগরে সভাপতি ও বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, অধ্যাপক সেলিম আহমেদ মিয়া, খুলনা মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শেখ সাদী, সাবেক ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজ বাবু, খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, খুলনা জেলা যুবদলের সভাপতি এস এম শামীম কবির, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়বুর রহমান, খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, জাসাসের খুলনা জেলার সভাপতি সাঈদুজ্জামান খান, খুলনা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি খান ইসমাইল হোসেন, জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি পার্থ দেব মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, মোখলেসুর রহমান, হেলাল আহম্মেদ সুমন, মঈদুল ইসলাম সোহাগ, মাহমুদুল হাসান মিঠু, রিয়াসাদ আলী, মুকুন্দ মোহন পান্থ, হুমায়ুন কবির রুবেল, আনিসুর রহমান আনিস,শাহাদুজ্জামান বাবু, কামরুজ্জামান বাপ্পি,গাজী শহিদুল ইসলাম,হাসিবুর রহমান সাদ্দাম, শেখ ফারুক, মোক্তারুজ্জামান সবুর প্রমুখ বক্তব্য রাখেন।

ইত্তেফাক/এএএম