একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা চালানোর জন্য তৈরি করা নির্বাচনী অফিস, প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সোনার পাড়া মেরিনড্রাইভ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আটককৃত বিএনপি নেতা সোলতান মাহমুদের নেতৃত্বে নেতাকর্মী ইনানী চারা বটতলী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিন চৌধুরীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বিএনপির কর্মীরা আওয়ামী লীগের একটি প্রচারণার গাড়িও ভাঙচুর করে। এ ঘটনায় ১০ জন বিএনপি নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
আরো পড়ুন: উল্লাপাড়ায় ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/বিএএফ
