আদর্শ খাদ্য

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৯:২৫

ডিম খেলে মাথা খোলে

বুদ্ধিটা পাকে বেশ,

ফলাহারে আয়ু বাড়ে

রোগবালাই নিঃশেষ।

 

মলা-ঢেলা মাছ খেলে

চোখে আলো ঝলমল

দুধ সেরা পুষ্টিতে

মধু খেলে বাড়ে বল।

 

ফাস্ট ফুড নয় গুড

কোল্ডড্রিংস জিরো,

খেলে শাকসবজি

হবে তুমি হিরো!