বৃহস্পতিবার সকালে মহেশপুর বাসস্ট্যান্ডে সুজনের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শন্তিপূর্ণ করার লক্ষে সাংস্কৃতিক প্রচারণা শুরু হয়েছে। ৭ দিনব্যাপী এ সাংস্কৃতিক কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সুজনের সাধারণ সম্পাদক মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুজনের সহ-সম্পাদক আব্দুস সেলিম, বনলতা নাট্য সংসদের পরিচালক শহিদুল ইসলাম, সুজনের মহেশপুর প্রোগ্রাম সমন্বয়কারী দাউদ হোসেন, সাংবাদিক আক্তারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সাংস্কৃতিক টিম নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করে।
উল্লেখ্য ঝিনাইদহ-৩ আসনে ৭ দিনব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে।
ইত্তেফাক/নূহু
