উখিয়ায় এনজিও কর্মীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৩

উখিয়ার কুতুপালং ১১ নং ক্যাম্পে সেভ দ্যা সিলড্রেন নামক একটি এনজিও সংস্থায় কর্মরত এক তরুণীকে (১৭) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে ওই তরুণীর মা বাদী হয়ে অভিযুক্ত ইমরান হোসেনসহ ৪ জনকে আসামি করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, এনজিও কর্মী ওই তরুণী বালুখালী পশ্চিম পাড়াস্থ মকবুলের ভাড়া বাসায় থেকে ক্যাম্পে দায়িত্ব পালন করে আসছিল। বালুখালী পশ্চিম পাড়া দিদার হোসনের ছেলে ইমরান হোসেন (২৪) তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করে। এভাবে বেশ কিছু দিন কেটে যাওয়ার পর তার মেয়েকে আনুষ্ঠানিকভাবে ও ইসলামী শরিয়ামতে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করলে ইমরান ওই তরুণীকে বিয়ে করতে অপরাগতা প্রকাশ করে।

আরো পড়ুন: চট্টগ্রামে যুবক খুন, গ্রেফতার ৪

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানান, ইমরানকে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/বিএএফ