ভারতীয় সীমান্তের কাছে অজ্ঞাত যুবকের লাশ

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২১:২৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ারচর সীমান্তে কালজানী নদীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।ভারত সীমান্ত থেকে বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ঐ নদীর কিনার থেকে লাশটি উদ্ধার করে। 

ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানিয়েছেন, নিহত যুবকের বয়স ২৮ থেকে ৩০ এর মধ্যে হবে। তার পরনে জিন্সের প্যান্ট এবং গায়ে বাদামী রংয়ের জ্যাকেট রয়েছে। মৃত্যু ২/১ দিন আগে হওয়ায় লাশে পচন ধরেছে। ধারনা করা হচ্ছে লাশটি কোন ভারতীয় নাগরিকের হবে। কে বা কারা তাকে হত্যা করে লাশটি নদীতে ভাসিয়ে দিয়েছে। 

আরও পড়ুন: মিয়ানমারের কারণে মাদক ঠেকানো যাচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত সীমান্ত থেকে বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ইত্তেফাক/এএএম