হাবিবুর রহমান
মুলাদীতে মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মুলাদী সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি ও বিএনপিসহ সকল স্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।
ছিদ্দিকুর রহমান
কুমিল্লার চান্দিনা উপজেলার ২ নম্বর বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান (৭০) বুধবার হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছে। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর মোহনপুর দাখিল মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে অধ্যাপক মো. আলী আশরাফ এমপি শোক প্রকাশ করেছেন।
এসকে শহীদুল্লাহ
পাবনার সুজানগরের নিশ্চিন্তপুর গ্রামের মুক্তিযোদ্ধা এসকে শহীদুল্লাহ ওরফে কুন্নু (৭৫) বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে নিশ্চিন্তপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত্ দেবনাথ ও থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা উপস্থিত ছিলেন।
