রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী পুনর্মিলনীর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। পরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি পুরকৌশল বিভাগের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস ও সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনায় সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. কামারুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিশেষ অতিথি ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত ভাইসচ্যান্সেলর প্রফেসর ইকবাল মতিন, বিআইটি রাজশাহীর (রুয়েট) প্রথম শিক্ষক প্রফেসর আব্দুল হান্নান, বিআইটি রাজশাহীর (রুয়েট) সাবেক পরিচালক প্রফেসর জি এম হাবিবুল্লাহ।
