অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী অদ্বৈত মেলা। বুধবার বিকালে শহরের শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি মনজুরুল আলম ও নারী সংগঠক নন্দিতা গুহ। পরে অতিথিরা মেলায় বই, শীতের পিঠা, শাড়ি, অলংকার, শিশুদের খেলনা, নারী উদ্যোক্তাসহ ১৭টি স্টল পরিদর্শন করেন।
