চট্টগ্রামে কর্ণফুলী নদীর মোহনায় পারকি সমুদ্রসৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সৈকতে স্থায়ীভাবে গড়ে ওঠা ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, বেশকিছু অসাধু ব্যবসায়ী সৈকতের পরিবেশ বিনষ্ট করে স্থায়ীভাবে দালানকোঠা নির্মাণ করছেন। ঐসব অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হয়েছে। পর্যটকদের সুবিধার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
