সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২২:২১

 কামারখন্দে ঝাঐল মানব কল্যাণ সংগঠনের উদ্বোধন

কামারখন্দ (সিরাজগঞ্জ) : কামারখন্দে ঝাঐল মানব কল্যাণ সংগঠনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদ চত্বরে সংগঠনটির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। ঝাঐল মানব কল্যাণ সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহীদুল্লাহ সবুজ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব, ঝাঐল ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডু প্রমুখ। পরে পক্ষাঘাতগ্রস্থ এক ব্যক্তিতে একটি হুইল চেয়ার ও ৪০ জন অসহায় শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা মাগুরার শ্রীপুর উপজেলা খাদ্যগুদামে বৃহস্পতিবার দুপুরে কৃষকদের কাছ থেকে সরাসরি আমন মৌসুমের ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মো. আবু সুফিয়ান এ ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।

মিরপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা কুষ্টিয়ার মিরপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।