রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সান্টিং করার সময় একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কমলাপুর রেলষ্টেশন থেকে খিলগাঁও ওভারব্রিজের কাছে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলপথ থানার এসআই মির্জা জানান, ২৫০৬ নম্বরের লোকাল ট্রেনের ইঞ্জিনটি সান্টিং (ইঞ্জিন ঘোরানো) করার সময় এর সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
