আক্কেলপুরে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১১:৫৮

জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গোপিনাথপুর বাজারে মাদক বিরোধী অভিযানের সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী মোঃ নুরুননবী জুয়েল (৪৫) জয়পুরহাট সদর উপজেলার হারাইল পশ্চিমপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

আরও পড়ুন : বুড়িগঙ্গায় ডুবে যাওয়া জাহাজের ৪ শ্রমিকের লাশ উদ্ধার

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানার ওসি মোঃ আবু ওবায়েদের নির্দেশে থানার তদন্ত ওসি আবু রায়হানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গোপিনাথপুর বাজারের শাহ ফতেআলী বাস কাউন্টারের বাড়ান্দায় অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ মোঃ নুরুননবীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু ওবায়েদ।

ইত্তেফাক/এমআরএম