গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্র ও নারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার পাথালিয়া ও বৃহস্পতিবার রাতে ঘোনাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্রীরামপুর গ্রামের রনজিৎ মণ্ডলের ছেলে বিশ্বজিৎ মণ্ডল (২৫)। তিনি বাগেরহাটের পিসি কলেজের ছাত্র। অপর ঘটনায় নিহত লাবনী বেগম (২৬) সদর উপজেলার মানিকহার গ্রামের তাওহীদ মোল্লার স্ত্রী।
বিশ্বজিৎ মাহেন্দ্রযোগে ঘোনানাপাড়া যাচ্ছিল। মাহেন্দ্রটি ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাকচাপা দেয়। ঘটনাস্থলেই বিশ্বজিতের মৃত্যু হয়। অপরদিকে, সদর উপজেলার ঘোনাপাড়ায় রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস লাবনী বেগমকে চাপা দেয়। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/আরকেজি
