‘নায়ক’ প্রীতম!

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২০:৪২

 

‘দেবী’ ছবির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবিটির সংশ্লিষ্ট প্রায় সবাই। ছবিটিতে একটি গান করছিলেন এ সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক প্রীতম হাসান। অনুষ্ঠান মঞ্চে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ প্রীতমকে তার পরবর্তী ছবির নায়ক হিসেবে কাজ করার কথা বলেন। সেই সম্ভাবনা হয়তো সত্যি হতে যাচ্ছে আগামীবছর। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি জাজ তাদের ফেসবুক পেজে নায়িকা চেয়ে ঘোষণা দেন। কিন্তু নায়ক কে হবেন সেই বিষয়ে জানানো হয় প্রীতম তাদের পছন্দের তালিকায় রয়েছেন। তবে অভিনয় করার বিষয়টি পুরোটাই প্রীতমে ওপর নির্ভর করছে। গল্প পছন্দ হলে অভিনয় করবেন তিনি।

তবে প্রীতম ‘নায়ক’ হতে হয়তো চাচ্ছেন না। তিনি জানান, নতুন বছরে গান নিয়ে বেশ ব্যস্ততা চলতে তার। সেই জায়গা থেকে এমন প্রস্তাব গ্রহণ করা হয়তো সম্ভব হবে না। প্রীতম বলেন, ‘আজিজ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ তিনি এমনটা আমাকে নিয়ে ভেবেছেন। এটা আমার জন্য ভালোবাসার।’