পেঁয়াজের মজুদ বাড়াচ্ছে ভারত

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২০:৪৬

গত বছর পেঁয়াজ সংকট সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছে ভারতকে। মসলা জাতীয় পণ্যটির শীর্ষ রপ্তানিকারক হওয়ার পরও বাজার নিয়ন্ত্রণে আমদানিতে ঝুঁকতে হয়েছে দেশটিকে। পাশাপাশি রপ্তানি বন্ধ করার মতো পদক্ষেপেও সংকট পিছু ছাড়েনি। তাই গত বছরের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এ বছর আপত্কালীন মজুতের পরিমাণ বাড়াতে যাচ্ছে ভারত। পেঁয়াজের সংকটকালীন বাজারে দাম নিয়ন্ত্রণ রাখতে এতদিন ভারতে বাফার স্টকের পরিমাণ ছিল ৫৬ হাজার টন। তবে গত বছরের মসলা পণ্যটির লাগামহীন দামের পর কেন্দ্রীয় সরকার এখন এ মজুতের পরিমাণ এক লাখ টন বাড়াতে যাচ্ছে।

—নাঈমা সুলতানা