বিনোদন রিপোর্ট
২০১৯ সালে মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছিল জিয়াউল হক রোশানের। সেটি বেপরোয়া। তাও সেটি খুব একটা দর্শক পায়নি। তবে নতুন বছরে আত্মবিশ্বাসী রোশান। কারণ এ বছর তার মুক্তি পেতে পারে হাফ ডজন সিনেমা। সেগুলো হলো—অপারেশন সুন্দরবন, ওস্তাদ, সাইকো, উন্মাদ, জ্বিন ও মেকাপ।
নতুন বছরে নিজের পরিকল্পনা প্রসঙ্গে অভিনেতা রোশান বলেন, ‘৬টি সিনেমা এরমধ্যে হাতে। কোনোটা মুক্তির অপেক্ষায়, কোনোটার কাজ শুরু হবে শিগগিরই। এ বছরেও আরো কয়েকটি সিনেমা হাতে নেব। সবকিছু মিলিয়ে ২০২০ সালকে নিজের মতো করে সাজাবো। আশা করছি অনেক ভালো ভালো সিনেমা আসবে।’
এদিকে রোশান অভিনীত সাইফ চন্দন পরিচালিত চলচ্চিত্র ‘ওস্তাদ’ মুক্তি পেতে পারে আগামী পহেলা বৈশাখে। ছবিরটি নিয়ে এই অভিনেতা বলেন, ‘পুরান ঢাকার গল্প নিয়ে নির্মিত হয়েছে আব্বাস। ছবিতে পুরান ঢাকার সংলাপ দর্শক পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। এ ছাড়া গল্পটিও মৌলিক।’
