ক্যাপশন নিউজ

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:২৪

সম্প্রতি অগ্রণী ব্যাংক লিমিটেডের ফরিদপুর সার্কেলে আয়োজিত “বৈদেশিক রেমিট্যান্স এবং মানিলন্ডারিং, জঙ্গি অর্থায়ন ও জালিয়াতি প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম। এ সময় ফরিদপুর সার্কেলের প্রধান এ এম আবিদ হোসেন উপস্থিত ছিলেন

০০০

শাহ্জালাল ইসলামী ব্যাংকের তত্ত্বাবধানে সম্প্রতি লক্ষ্মীপুর জেলার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। শাহ্জালাল ইসলামী ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট ও মার্কেটিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট আমীর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় বাংলাদেশ ব্যাংক ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মো. রেজাউল করিম সরকার উপস্থিত ছিলেন

০০০

সম্প্রতি রাজশাহীর চারঘাটে যমুনা ব্যাংক লিমিটেডের ১২৬তম শাখা উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম মুশার্রফ হুসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম প্রমুখ 

০০০

সম্প্রতি অনুষ্ঠিত খুলনা বিভাগের শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সিইও এন্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদ। ব্যাংকের খুলনা বিভাগের জেনারেল ম্যানেজার আহমেদ শাহনূর হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. জিকরুল হক এবং মো. ইসমাইল হোসেন