ভাণ্ডারিয়া (পিরোজপুর)
ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে বৃহস্পতিবার কলেজ সংলগ্ন মানিক মিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে এক সেমিনারে কলেজের উপাধ্যক্ষ মো. আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন। এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন খান, খায়রুন নাহার রুবী, বিশ্বাস সাইদুর রহমান, মো. খলিলুর রহমান, প্রভাষক এনায়েত হোসেন খোকন, মো. নুরুল হক, মো. ওসমান গনি, মুরাদ হোসেন, আতিকুর রহমান জোমাদ্দার, শিক্ষার্থী দ্বিপান্বিতা ঘোষ প্রমুখ।
