সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর সাপাহারে আফজাল হোসেন (৪২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি আমবাগান হতে লাশটি উদ্ধার করা হয়। সে উপজেলার গোয়ালা ইউনিয়নের কামাশপুর গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন জানান, লোকটি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
