দেবীগঞ্জ (পঞ্চগড়) থেকে সংবাদদাতা
দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া গ্রামের আশরাফুল আলম বাবুর জমি থেকে শুক্রবার বিকেলে পরিত্যক্ত অবস্থায় একটি থ্রি নট থ্রি রাইফেল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। পলিশ সূত্রে জানা গেছে, ইট ভাটার শ্রমিকেরা আশরাফুলের জমি থেকে মাটি খনন করার সময় পলিথিনে মোড়ানো অবস্থায় রাইফেলটি দেখতে পেয়ে দেবীগঞ্জ থানায় খবর দেয়। পরে দেবীগঞ্জ থানার সাব-ইন্সেপেক্টর আকবর হোসেন সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে রাইফেল ও গুলি উদ্ধার করে। দেবীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ তদন্ত শাহ আলম জানান, উদ্ধারকৃত রাইফেলটি স্বাধীনতা যুদ্ধের সময় কে বা কাহারা মাটির নিচে পুতে রাখতে পারে মর্মে পুলিশ অনুমান করছে।
