পুলিশ পদক পাচ্ছেন যারা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২২:১০

পুলিশ সপ্তাহ ২০২০

 বিশেষ প্রতিনিধি

২০১৯ সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৪ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ২০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ৫৬ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখার উপসচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আগামী ৫ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মাঝে পদক প্রদান করবেন।

এবার যারা বিপিএম পদক পাচ্ছেন তারা হলেন—এএসআই মরহুম আক্তার হোসেন (মরণোত্তর), র্যাব ডিজি ড. বেনজীর আহমেদ, এসপি মুহম্মদ মহিউদ্দিন ফারুকী, ডিবির ডিসি মশিউর রহমান, এসপি মীর আবু তৌহিদ, সিটিটিসির এডিসি এসএম নাজমুল হক, সিটিটিসির এডিসি  রহমত উল্লাহ চৌধুরী, সিটিটিসির এডিসি আহসান হাবীব, সিটিটিসির এডিসি  তৌহিদুল ইসলাম, সিটিটিসির পরিদর্শক  মেজবাহ উদ্দিন আহম্মেদ, র্যাবের সার্জেন্ট মো. শহীদুল ইসলাম, এএসআই মো. নান্নু মিয়া এবং সৈনিক মো. রাকিব হোসেন।

বিপিএম সেবা পদক প্রাপ্তরা হলেন—ডিআইজি বনজ কুমার মজুমদার, ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান ভূঁইয়া, র্যাব সদর দপ্তরের লে. কর্নেল মীর আসাদুল আলম, র্যাব ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লে. কর্নেল মাহাবুব আলম, নৌ পুলিশের এসপি শফিকুল ইসলাম, ডিবির ডিসি মো. জামিল হাসান, এসবির এসপি হাসিবুল আলম, এআইজি এ এফ এম আনজুমান কালাম, এআইজি তামান্না ইয়াসমীন, এআইজি মোহাম্মদ নাসির ইসলাম, এআইজি মো. মিলন মাহমুদ, এসপি কক্সবাজার এবিএম মাসুদ হোসেন, এসবির বিশেষ পুলিশ সুপার জেরিন আখতার, বিশেষ পুলিশ সুপার জাহিদুর রহমান, ডিবির ডিসি রাজীব আল মাসুদ, সিটিটিসির ডিসি মিশুক চাকমা, ডিএমপির এডিসি মাহফুজা লিজা, অ্যাডিশনাল এসপি নুরুল হুদা আশারাফী, এসবির অ্যাডিশনাল এসপি মো. নজরুল ইসলাম মিয়া, সিটিটিসির এসি অহিদুজ্জামান নুর, সিটিটিসির এসি ধ্রব জ্যোতির্ময় গোপ, এসবির ইন্সপেক্টর  ইউনুস আলী শেখ, ইন্সপেক্টর রফিকুল ইসলাম, এসআই আশুতোষ শীল, এএসআই মোহাম্মদ মোহন মিয়া এবং কনস্টেবল সালমান হাজারী।

 রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রাপ্তরা হলেন—এসপি  আরিফুর রহমান মণ্ডল, র্যাবের উপপরিচালক মেজর এস এম সুদীপ্ত শাহীন, র্যাব সদরের মেজর শাহীন আজাদ, র্যাব-৮-এর মেজর খান সজিবুল ইসলাম, পুলিশ সদরের অ্যাডিশনাল এসপি শাহ নেওয়াজ রাজু, অ্যাডিশনাল এসপি মো. নুরে আলম, র্যাব-১১-এর অ্যাডিশনাল এসপি  আলেপ উদ্দিন, সিটিটিসির এসি আতিকুর রহমান চৌধুরী, ইন্সপেক্টর রাজেস বড়ুয়া, রাউজান থানার ওসি মোহাম্মদ কেপায়েত উল্লাহ, পুলিশ সদরের এসআই সোহাগ মিয়া, শ্যামপুর থানার এসআই মো. সোহাগ চৌধুরী, সিঙ্গাইর থানার এসআই মো. আল মামুন, দেলদুয়ার থানার এসআই মো. হারুন অর রশিদ, বগুড়া ডিবির এসআই  জুলহাজ উদ্দিন, তাড়াইল থানার এসআই রাজীব আহমেদ, শ্যামপুর থানার এএসআই মাসুম বিল্লাহ, সিটিটিসির এএসআই  সোলাইমান হোসেন, আরএমপির এএসআই মো. মাইনুল ইসলাম এবং সিটিটিসির নায়েক মোহাম্মদ রাসেল মিয়া।

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা পদকপ্রাপ্তরা হলেন—র্যাব-৬এর লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ, র্যাব-১৫-এর উইং কমান্ডার আজিম আহমেদ, ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শাহীনা আমীন, ডিএমপির ডিসি শ্যামল কুমার মুখার্জি, জিএমপির ডিসি কেএম আরিফুল হক, ডিএমপির ডিসি শাহ ইফতেখার আহমেদ, এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম, জিএমপি ডিবির ডিসি  মনজুর রহমান, র্যাব সদরের মেজর  মনিরুল ইসলাম, র্যাব সদরের মেজর মাহমুদ হাসান তারিক, পিবিআইয়ের অ্যাডিশনাল এসপি এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, ডিএমপির এডিসি আর এম ফয়জুর রহমান, পিবিআইয়ের অ্যাডিশনাল এসপি মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ সদরের অ্যাডিশনাল এসপি মাসুদ আলম, পিরোজপুরের অ্যাডিশনাল এসপি মোল্লা আজাদ হোসেন, চট্টগ্রামের অ্যাডিশনাল এসপি  মশিউদ্দৌলা রেজা, গোপালগঞ্জের অ্যাডিশনাল এসপি মোহাম্মদ ছানোয়ার হোসেন, সিআইডির অ্যাডিশনাল এসপি মু. জালাল উদ্দিন ফাহিম, হবিগঞ্জের অ্যাডিশনাল এসপি মো. রবিউল ইসলাম, ডিএমপির এডিসি আরিফুল ইসলাম, ডিবির এডিসি আতিকুল ইসলাম, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সাইদ আহম্মেদ, নরসিংদীর অ্যাডিশনাল এসপি থান্দার খায়রুল হাসান, ডিএমপির এসি জাহিদুল ইসলাম সোহাগ, এসএসএফের এএসপি মিরাজুল ইসলাম, সিআইডির এএসপি জুয়েল চাকমা, র্যাব ব-১-এর এএসপি মো. কামরুজ্জামান, বাগেরহাটের ইন্সপেক্টর সৈয়দ রফিকুল ইসলাম, পুলিশ সদরের ইন্সপেক্টর মো. জিয়াউর রহমান, এসবির ইন্সপেক্টর কাওছার আহম্মেদ, সিআইডির ইন্সপেক্টর  ইব্রাহিম হোসেন, শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান, পুলিশ সদরের আরওআই মো. কাইয়ুম শেখ, গেন্ডারিয়ার ওসি সাজু মিঞা, কোতোয়ালির ওসি মোহাম্মদ মহসীন, ডিএমপির এয়ারপোর্ট থানার ইন্সপেক্টর তদন্ত এইচ এম আব্দুর রহমান মুকুল, ডামুড্যা থানার ওসি মো. মেহেদী হাসান, পিবিআইয়ের ইন্সপেক্টর মোহাম্মদ শাহ আলম, পিবিআইয়ের ইন্সপেক্টর মো. হাফিজুর রহমান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. বেলাল হোসেন, এসবির এসআই মো. মনিরুজ্জামান, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই মামুনুর রশীদ, এসআই মো. বেলায়েত হোসেন, এসআই  ইয়াছিন আরাফাত, এসআই মোছা. ইসমাতারা, এসআই মো. ওয়াদুদ আলী, এসআই ফিরোজ সরকার, এসআই আক্রাম হোসেন, এএসআই  শরিফুল ইসলাম, এএসআই মো. আনোয়ার হোসেন, এএসআই বিকাশ চন্দ্র সরকার, এএসআই মো. রানা হামিদ, কনস্টেবল জীবন সিকদার ও কনস্টেবল ফয়সাল আহমেদ।