তারাগঞ্জে অগ্নিদগ্ধ এক নারীর মৃত্যু

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২২:১১

 তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অগ্নিদগ্ধ ছাহেরা বেগমের (৪৫) মৃত্যু হয়েছে। এক সপ্তাহ ধরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি বিভাগে চিকিত্সাধীন থাকা অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় তার মৃত্যু হয়। গতকাল শুক্রবার বিকেলে তাকে দাফন করা হয়েছে। ছাহেরা খাতুন তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর হাজিপাড়া গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী। গত শুক্রবার সকালে শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে ছাহেরা অগ্নি দগ্ধ হলে ঐ দিনই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার অগ্নিদগ্ধ হয়ে ছাহেরার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) জিন্নাত আলী জানান, ছাহেরা অগ্নিদগ্ধ হয়ে এক সপ্তাহ ধরে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।