গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হলেন আশরাফুল আলম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২২:১২

 ইত্তেফাক রিপোর্ট

গণপূর্ত অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুর গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম। গত মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। এদিকে দায়িত্ব পাওয়া পর আশরাফুল আলম বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে  পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারবর্গ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহিদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এর আগে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাদাত হোসেন। তিনি  অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেলে তার জায়গায় স্থলাভিষিক্ত হন আশরাফুল আলম।