রাজধানীর মিরপুরের পল্লবীতে কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাতনামা (৫২) এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে অজ্ঞাতনামা ব্যক্তি কালশীতে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : আজও বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার এসআই মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআরএম
