বিধেয় বিশেষণ বাক্যের কোথায় বসে?

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৯:৩২

পতিত পাবন মণ্ডল

বিভাগীয় প্রধান, বাংলা

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

১৫.সেঁউতীতে পদ দেবী রাখিতে রাখিতে

সেঁউতী হইল সোনা দেখিতে দেখিতে।- এখানে কী বোঝাতে অসমাপিকা ক্রিয়া ব্যবহূত হয়েছে?

ক.উদ্দেশ্য বোঝাতে       খ. নিরন্তরতা বোঝাতে

গ.সমকাল বোঝাতে                                  ঘ.সামর্থ্য বোঝাতে

১৬.মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক রূপের পুরাঘটিত অতীত কালের চলিত রীতির ক্রিয়া-বিভক্তিকী?

ক.লেন                                                   খ. এছিলে

গ.এছিলেন                                              ঘ.ছিলেন

১৭.খেজুর রসে গুড় হয়-এখানে কী অর্থে অপাদান কারক হয়েছে?

ক.রক্ষিত অর্থে                                         খ. গৃহীত অর্থে

গ.জাত অর্থে                                            ঘ.উত্পাদন অর্থে

১৮.বিধেয় বিশেষণ বাক্যের কোথায় বসে?

ক.বিশেষণেরপরে                                     খ. বিশেষ্যের পূর্বে

গ.বিশেষণের পূর্বে                                    ঘ.বিশেষ্যেরপরে

১৯.তুমি যদি যেতে, তবে ভাল ইহতো-কোন কালের উদাহরণ?

ক.সাধারণ ভবিষ্যত্                                  খ. সাধারণ বর্তমান

গ.ঘটমান বর্তমান                                      ঘ.নিত্যবৃত্ত অতীত

২০.অনেক সময় কোন শব্দের মূলনির্ধারণ করা যায় না?

ক.দেশি শব্দের                                         খ.বিদেশি শব্দের

গ.তদ্ভব শব্দের                                         ঘ.তত্সম শব্দের

২১. ঔ-কার এর পর ঔ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে ঔ-কার স্থলে আব্ হয় এর উদাহরণ নয় কোনটি? 

ক.পাবক  খ. পবিত্র    গ.ভাবুক                    ঘ.নাবিক

২২.কোন সমাসে শিশু, দুগ্ধ শব্দ পরে থাকলে স্ত্রী-বাচক পূর্বপদ পুরুষ বাচক হয়?

ক.ষষ্ঠীতত্পুরুষ সমাসে

খ.পঞ্চমীতত্পুরুষ সমাসে

গ.চতুর্থী তত্পুরুষ সমাসে

ঘ.তৃতীয়াতত্পুরুষ সমাসে

২৩.জলের অভাব ব্যাস বাক্যের সমস্ত পদ কোনটি?

ক.নির্জলা  খ. নির্জল  গ.অজল                     ঘ.জলাভাব

২৪.কমের্ দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয় কোন বাচ্যে?

ক.কর্ম-কর্তৃবাচ্যে                                      খ. ভাববাচ্যে

গ.কর্মবাচ্যে                                             ঘ.কর্তবাচ্যে

২৫.কোন শব্দে উপসর্গটি ‘সম্যক’ অর্থে ব্যবহূত হয়েছে?

ক.অভিব্যক্তি                                           খ. অভিযান

গ.অভিমুখ                                               ঘ.অভিবাদন

২৬.‘কেনা’সাধিতশব্দ/পদটি যে ধাতুদ্বারা গঠিত হয়েছে তার সংস্কৃত রূপ কী?

ক.কৃত   খ. কৃত্       গ.কৃ                           ঘ.ক্রী

২৭.ক্রিয়া-বিশেষণের সাথে মৌলিক ধাতুযুক্ত করে সংযোগমূলক ধাতু গঠিত হয়েছে কোনটিতে? 

ক.একত্র কর                                           খ. রান্না কর্

গ.ক্রয় কর্                                              ঘ.দান কর্

২৮.বিধায়ক শব্দের প্রকৃতি-প্রত্যয় কী?

ক.বি-   ধি + য     খ.   বিধ্ + ঘ্যণ

গ.বি-   ব + ণিন     ঘ.বি-   ধা+ ণক

২৯. ‘এ’ধ্বনির বিবৃত উচ্চারণের ক্ষেত্রে প্রযোজ্য-

i. বিবৃত উচ্চারণ শব্দের আদিতে হয়

ii.বিবৃতউচ্চারণ শব্দের মধ্যে হয় না

iii. বিবৃত উচ্চারণ শব্দের অন্তে হয়

নিচের কোনটি সঠিক?                       

ক i ও ii                                                 খii ও iii

গiও iii                                                   ঘ i, ii ও iii

৩০.শত্রুর সহিত সন্ধি চাইনা। -এখানে কী অর্থে অনুসর্গের প্রয়োগ হয়েছে?

ক.বিরুদ্ধগামিতা অর্থে খ.সমসূত্রে

গ.সহমত অর্থে                                          ঘ.একদেশিক অর্থে

উত্তরমালা:  ১৫. গ.সমকাল বোঝাতে      

১৬. গ.এছিলেন ১৭. গ.জাত অর্থে

১৮. ঘ.বিশেষ্যের পরে

১৯.ঘ.নিত্যবৃত্তঅতীত ২০. ক.দেশি শব্দের

২১.খ.পবিত্র ২২.ক.ষষ্ঠীতত্পুরুষসমাসে

২৩.খ.নির্জল ২৪. ঘ.কর্তবাচ্যে

২৫. ক.অভিব্যক্তি

২৬. ঘ.ক্রী ২৭.ক.একত্র কর্

২৮. ঘ.বি-   ধা+ ণক

২৯. ক.iও ii৩০. খ. সমসূত্রে