নতুন বছরে পুরাতন সংকল্প

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৯:৩৬

 

/ আল সানি

 

নতুন বছরে আমরা সবাই কিছু না কিছু সংকল্প করে থাকি। কিন্তু বছর না-গড়াতেই বুঝি এবারও মনে হয় হলো না। এ রকম হাজারো সংকল্পের ভিড়ে কিছু টপ রেটেড সংকল্প —

v বাহুল্য খরচ বাদ দেব :প্রতি মাসের শেষের দিকে হাতে টাকা টান পড়ে, তাই নতুন বছরের প্রথম দিন থেকেই আজেবাজে সব খরচ বাদ দিয়ে টাকা জমিয়ে রাখব এ রকম সংকল্প করেন, কিন্তু দেখা যায় এইবার ১০ তারিখের ভেতরে মাসের সব টাকা প্রায় শেষ।

v দিনে দুই ঘণ্টা ফেসবুক :নতুন বছরে ফেসবুক বন্ধ—এই সংকল্প করার কিছুক্ষণ পরেই দেখা যায়, নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করতেই কয়েক ঘণ্টা চোখের পলকে শেষ।

v পড়াশোনা ভালোভাবে শুরু করব :পড়াশোনা শুরু করার সংকল্প করে নতুন বছর শুরু করেই কেন জানি মনে হয় কেবল তো নতুন বছর শুরু, এখনো অনেক টাইম বাকি। কদিন পরেই না হয় পড়ব, এভাবেই বছর গড়িয়ে যায়।

v আর ক্রাশ খাব না :ক্রাশ না খাওয়ার সংকল্প করার পরের দিন ক্যাম্পাসে যেয়ে দেখা যায় ক্যাম্পাসে জুনিয়রদের মিলন মেলা বসেছে। সংকল্পটা যেন তখনি জলাঞ্জলি দিতে হয়।

v ওজন কমিয়ে  স্লিম হব :ওজন কমানোর চেষ্টা শুরু হয় বছরের প্রথম দিন থেকেই। খাওয়া দাওয়া অফ, নিয়মিত ব্যায়াম। তিন দিন এমন চলার পর চতুর্থ দিন দেখি বাসায় আম্মু বিরিয়ানি রান্না করেছে, অমনি ‘কী আছে আর জীবনে’ বলেই ঝাঁপিয়ে পড়া। আর ওজন কমানো হয় না।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা