/ কাজী মারুফ
এই দেশে শীত আসে
পৌষের শুরুতে
খসখসে লাগে ঠোঁট
ভাঁজ পড়ে ভুরুতে।
বরফের মতো ঠিক
হয়ে যায় পানি রে
‘বাঁচব না বেশি দিন
নানা কয় নানিরে।’
এ কেমন শীত এলো
বলে লোক সকলে
বদলায় সবকিছু
আসলটা নকলে।
আকাশের সূর্যটা
ঢেকে রয় আঁধারে
‘এই শীতে আমি শেষ’
দাদি কয় দাদারে।
