তা র কা ব চ ন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৯:৫৯

চিত্রনায়িকা মাহিয়া মাহীর সংসার ভাঙার গুঞ্জন ওঠে সম্প্রতি। সেই প্রসঙ্গে নিজের বক্তব্য গণমাধ্যমে জানালেন এই নায়িকা

আমরা আমাদের সংসার নিয়ে একসঙ্গেই আছি এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের উল্টো-পাল্টা খবরে সত্যিই মানুষ বিভ্রান্ত হয়। এমন খবর কোথায় পান আপনারা। আপনাদের কে দেয় এমন খবর। আমি আর অপু তো ভালোই আছি। দিব্যি সংসার করছি। শুটিং থাকলে ঢাকায় থাকি। ফ্রি থাকলেই সিলেটে শ্বশুর বাড়িতে ছুটে যাই। ওই বাড়ির সবাই আমাকে দারুণ আদর করেন। এখানে সংসার ভাঙার খবর আসবে কেন? মানুষের মন কী সবসময় এক রকম থাকে। আমরা তো কত সময়েই কত ধরনের কথা লিখে স্ট্যাটাস দিই। এই স্ট্যাটাসের মানে তো এই না যে, আমার সংসার ভাঙছে। অপু আমাকে ভালোবাসছে না!