‘ভুল সিদ্ধান্তে অনেককিছু হারিয়েছি’

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২০:০০

বিনোদন ডেস্ক

 

মার্কিন অভিনেত্রী ও সংগীতশিল্পী লিন্ডসে লোহান। অভিনয় ক্যারিয়ারের অনেকদিন পর সংগীতে ক্যারিয়ার শুরু করলেও এক সময় অভিনয়কে ছাপিয়ে গান দিয়েই বিশ্ব মাতিয়েছেন ৩৩ বছর বয়সী এই মার্কিন তারকা। তবে গানের পথচলাটা ২০০৮ সালে থামিয়ে দেন তিনি। কিন্তু অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি তিনি। এরমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ওমানে নিজের সংসার শুরু করেন। তাই অভিনয়টা মাঝেমধ্যে করতে পারলেও গানে একবারে অনিয়মিত হয়ে যান। শেষ পর্যন্ত গতবছর দীর্ঘ ১১ বছর পর ‘জ্যানাক্স’ শিরোনামে গানটি প্রকাশ করেন। পাশাপাশি ‘অ্যামং দ্য শ্যাডোস’ শিরোনামে একটি সিনেমাও মুক্তি পায়। তবে এক সময়ের নিজের জনপ্রিয় ইমেজ অনেকটাই হারিয়েছেন তিনি। সেই উপলব্ধিও হয়েছে তার। তাই নতুন বছরে ক্যারিয়ারে আবারো পুরোদমে ফিরতে চান লিন্ডসে। তিনি বলেন, ‘ভুল সিদ্ধান্তে ক্যারিয়ারে অনেককিছু হারিয়েছি। তাই আমি আবারো যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে ফিরতে চাই। গত কয়েকবছরে আমার জনপ্রিয়তা যে জায়গায় পৌঁছেছে সেখান থেকে আবারো ফিরতে চাই। তাই এ বছর নতুন করে ক্যারিয়ার শুরু করতে চাই।’