ছবি ও গল্প

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২০:০২

ছোটপর্দায় মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা জুটি মানেই দর্শকদের জন্য বাড়তি চমক। বছরের শুরুতে আবারো তাদের একসঙ্গে দেখা যাবে ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’ নাটকে। নাটকটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ ও চিত্রনাট্য লিখেছেন মুহম্মদ আবু রজীন।

কিছুদিন আগে উত্তরায় নাটকটি শুটিং শেষ হয়। ভালোবাসা দিবস বা তার আগেই কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে  ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’। ছবিতে মোশাররফ করিম ও তিশার সঙ্গে পরিচালক

০০০

এরইমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে অক্ষয় কুমারের সিনেমা ‘গুড নিউজ’। এক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী আয়ে ২০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে এই সিনেমা। জানা যায়, কিছুদিনের মধ্যে ভারতের বক্স অফিসে ১৫০ কোটির মাইলফলক ছুঁতে যাচ্ছে সিনেমাটি। ‘গুড নিউজ’-এ অক্ষয় কুমার ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান, কিয়ারা আদভানি ও দিলজিত্ দোসাঞ্জ।

বলিউডের অনেকেই তাদের টুইটার বার্তায় সিনেমাটির জন্য শুভেচ্ছা জানিয়েছেন