মোসাদ্দেক এক মাসের জন্য মাঠের বাইরে

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২০:৫৮

স্পোর্টস রিপোর্টার

রংপুর রাইডার্সের বিপক্ষে তার দল সিলেট থান্ডার্স অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতকে কাধের চোটের কারণে এক মাস বিশ্রামে থাকতে হবে।  বিসিবির চিকিত্সক ডা. দেবাশিষ তাকে এই সময় বিশ্রামে থাকতে বলেছেন। মোসাদ্দেক গতকালই ঢাকায় ফিরে আসেন।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর রংপুর রাইডার্সের বিরুদ্ধে খেলার সময় রান নিতে গিয়ে কাধে আঘাত পেয়েছিলেন। সেদিন তিনি ২৩ বলে ১৫ রান করে আউট হন। আর ঐ রান আউটটি থেকে বাঁচতে গিয়েই ঘাড়ে চোট পান জাতীয় দলের এই ক্রিকেটার। সে সময় তাকে নিতে উদ্ধারকর্মীরাও মাঠে ঢুকেছিলেন।