বরিশালে শীতকালীন স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা শুরু

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২০:৫৮

বরিশাল অফিস

বরিশালে ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা  গতকাল শনিবার থেকে শুরু হয়েছে।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলার ১০ উপজেলার শিক্ষার্থীরা সাতটি ইভেন্টে অংশ নিচ্ছে। ছাত্ররা দলগতভাবে ক্রিকেট, ভলিবল, হকি, বাস্কেটবল ও ব্যাডমিন্টন ; ছাত্রীরা দলগতভাবে ক্রিকেট, ভলিবল, হকি, বাস্কেটবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক ও দড়িলাফ এবং ছাত্র ও ছাত্রীরা একক ও দ্বৈতভাবে টেবিল টেনিসে প্রতিদ্বন্দ্বিতা করছে।

জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।