পাবনার বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরুল ইসলাম (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার বেড়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র ও বরশিলা গ্রামের সাহেব আলীর ছেলে।
জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে বাড়িতে পানি সাপ্লাইয়ের মোটরে সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ইত্তেফাক/নূহু
