আব্দুল গনি
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক দপ্তর সম্পাদক ও নয়ন মুরাদের পিতা আব্দুল গনি (৬৫) শনিবার সকালে হূদরোগজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি .... রাজিউন)। তিনি দুই পুত্র, এক কন্যা রেখে গেছেন। গতকাল বাদ আসর বরিশালের রানাপাশা গ্রামে তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়।
